ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই - কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জজেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,শুধুমাত্র কলেজের ইমারত নির্মাণ করে কলেজের উন্নয়ন সাধিত হবেনা। শিক্ষা ক্ষেত্রে আরো অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে। সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরা এ কলেজটি এগিয়ে নিতে চাই। যাতে ছাতকের শিক্ষার্থীরা আগামিতে সিলেটমুখি না হয়। তিনি ছাতক কলেজের জন্য লিফট সুবিধা সহ ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন।

 

এছাড়া কলেজের বিজ্ঞানাগার সংস্কারে ২লক্ষ টাকা, খেলা ধুলা সামগ্রীর জন্য ১ লাখ টাকা,বিএনসিসির উন্নয়নে ১ লাখ টাকা,সাংস্কৃতিক ফান্ডে ১ লাখ টাকা,ছাত্রী কমন রুমের জন্য ২ লাখ টাকা, কলেজের অসুস্থ অফিস সহকারীর চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

 

কলেজের শিক্ষার্থীদের পানীয়জলের সুবিধার জন্য ১০ টি ফিল্টার প্রদান সহ কলেজের বাঊন্ডারি নির্মাণ, মাঠ ভরাট,

শহীদমিনার ও রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ প্রদানের কথা ও বলেন তিনি।

 

শনিবার সকালে ছাতক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেন ও উন্নয়ন ঘোষণা দেন।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে

ও অধ্যাপক আলমগীর হোসেন এবং ইসমত আরা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি,ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়,উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন।

 

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিলাল আহমদ,হোসেনে আরা মুনতাহা,ফখর উদ্দিন স্বপন,রহিমা আক্তার হিরা, ছাত্র দল নেতা মাহদি আলম,ইশতিয়াক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও গীতা পাঠ করেন ডেইজি রায়।

 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির

১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক রাজীব কুমার দাস, আনন্দ কুমার সরকার,উজ্জল কুমার দাস, জাকির আলী, একেএম বাকের হোসেন হাওলাদার,আব্দুল হামিদ,রুপারানী তালুকদার,মোছা:ফরিদা বেগম,দিপালী রানী দাস,বিপ্লবরায়, হিরন্ময় শর্মা,পংকজ সরকার, হিসাব রক্ষক আব্দুর রহিম, যুবদল নেতা মো. মানিক মিয়া, ছাত্রদলের হুসাইন আহমেদ, আব্দুল বাকি মুহিত,সাচ্ছা আবেদীন,শাওন আহমেদ,রাহেল আহমেদ সহ ছাত্রদল নেতৃবৃন্দ,কলেজ শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি কলেজে পৌছার পর তাঁকে কলেজের বিএনসিসির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় ও পরে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০