জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের যৌথ অভিযানে ওয়াসিম মাদবর (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে ওয়াসিম মাদবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম শরীয়তপুর জেলার জাজিরা থানার ছাব্বিশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শরীয়তপুরের জাজিরা থানার চর ধুপুড়িয়া চরকান্দি এলাকায় বাদী মো. দিবর সরদারের বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে প্রবেশ করে। এ সময় তারা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

পরে বাদীর বাবা আব্দুল মান্নান সরদারকে লাথি, কিল-ঘুষিসহ মারধর করে হত্যার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে জাজিরার টিএন্ডটি মোড়ের আগে আব্দুল মান্নান সরদারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. দিবর সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়াসিম মাদবর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১১

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১২

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৩

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৫

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৭

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৮

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

২০