টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির - আলোর সকাল
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির

দীর্ঘ অপেক্ষা, নির্বাচনী উত্তেজনা আর নানামুখী আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা। গত সোমবার (২২ জুন) ডেনফোর্থের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সংগঠনের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে অতীতের সব ভেদাভেদ ভুলে আগামী দিনে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে সদ্য বিদায়ী সভাপতি মাহবুব চৌধুরী রনি বলেন, ব্যক্তিগত বা নির্বাচনী মতপার্থক্য সংগঠনের চেয়ে বড় হতে পারে না। জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের প্রাণের সংগঠন, একে এগিয়ে নিতে অতীতের মতো আগামী দিনেও আমরা যেকোনো প্রয়োজনে পাশে থাকবো।

সবার সহযোগিতা কামনা করে নবনির্বাচিত সভাপতি এবাদ চৌধুরী বলেন, নির্বাচন একটি সাময়িক প্রক্রিয়া মাত্র, কিন্তু সংগঠনের উন্নয়ন একটি চলমান যাত্রা। আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই, সবাইকে সাথে নিয়ে, সবার পরামর্শ ও সহযোগিতায় জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, শক্তিশালী ও জবাবদিহিমূলক সংগঠনে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সংগঠনের সাবেক সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় সভায় সাবেক সভাপতি সাদ চৌধুরী সংগঠনের মেলবন্ধনকে স্বাগত জানিয়ে বলেন, আজকের এই মঞ্চের দিকে তাকালে গর্বে বুক ভরে যায়। এখানে যারা বসে আছেন, তারা সবাই এই সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এই যে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ নেতৃবৃন্দের একসাথে বসা এটাই আমাদের সংগঠনের আসল সৌন্দর্য ও ঐতিহ্য। এই সৌহার্দ্য ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।

সভায় বিগত নির্বাচন কমিশনের কিছু কর্মকাণ্ড ও সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও নিরপেক্ষ, দক্ষ ও বিচক্ষণতার সাথে নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন কমিটির প্রতি অনুরোধ জানান তারা। একই সাথে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার জন্য কমিউনিটির সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ করণীয় ও বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল আহাদ খন্দকার, মিজানুর রহমান চৌধুরী, দেবব্রত দে তমাল, সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সভাপতি মেহেদী মারুফ, সহ-সভাপতি তাহমিনা চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবাদ চৌধুরী সভাপতি, রাসেল আহমেদ সাধারণ সম্পাদক এবং মেহেদী মারুফ নির্বাহী সভাপতিসহ মোট ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

ধর্মপাশায় মা, নবজাতক,শিশু ও কিশোর – কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরীতে “সুশীলন” আয়োজিত উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

১০

শান্তিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ

১১

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

১২

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*  

১৩

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

১৪

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

১৫

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৬

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

১৭

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

১৮

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

১৯

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

২০