টেকনাফে র‌্যাবের অভিযান: অপহৃত বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার, নারী পাচারকারী গ্রেফতার - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২৪ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে র‌্যাবের অভিযান: অপহৃত বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার, নারী পাচারকারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে সংঘবদ্ধ মানবপাচার চক্রের আস্তানা থেকে এক বাংলাদেশি নাগরিক ও পাঁচজন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকসহ মোট ৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের এক সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ মিয়ানমারের মুদ্রা কিয়াট জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, শনিবার (২৪ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ বাজারের শাপলা চত্বরে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকায় মো. আলী আজগরের বসতবাড়িতে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জিম্মি করে রাখা হয়েছে। তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা চলছিল।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক নারী পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের মোট ১ লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—১. যুগল বড়ুয়া (২৮), পিতা: প্রদীপ বড়ুয়া, উখিয়া।২. হুসাইন আহম্মেদ (২০), পিতা: মামুনুর, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প।৩. কামাল হোসেন (১৮), পিতা: হুসেন আহম্মেদ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প।৪. আয়েসা (১৬), পিতা: মাহমুদ হুসাইন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প।৫. শুভ তারা (১৪), পিতা: আলী আহম্মদ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প।৬. সাদেক (৯), পিতা: হুসেন আহম্মেদ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম যুগল বড়ুয়া জানান, গত ২২ মে কুতুপালং এলাকা থেকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাকে সিএনজিযোগে অপহরণ করে ওই আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে অন্যান্য ভিকটিমদেরও বিভিন্ন স্থান থেকে ফুসলিয়ে কিংবা জোরপূর্বক অপহরণ করে সেখানে আটকে রাখা হয়।

র‌্যাব আরও জানায়, পাচারকারী চক্রটি ভিকটিমদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ না দিলে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হচ্ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কামাল হোসেনকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর জখম করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত নারী সদস্য ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের টার্গেট করে অপহরণ, মুক্তিপণ আদায় এবং সাগরপথে অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যদের বিরুদ্ধে মানবপাচার দমন ও প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে মানবপাচার ও সীমান্তভিত্তিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০