ডিআইজির নির্দেশে কানাইঘাট থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান - আলোর সকাল
মফিজুর রহমান নাহিদ
১১ মে ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইজির নির্দেশে কানাইঘাট থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো: জিল্লুর রহমানের নির্দেশে কানাইঘাট থানা পুলিশ বিশেষ চেক পোস্ট ও সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক পয়েন্টে পরিচালিত এ অভিযানে ব্যাপক সাড়া পড়েছে।

সূত্র জানায়, পুলিশ ফোর্সের মনোবল বৃদ্ধিতে ডিআইজি এমন নির্দেশনা দেন। তাঁর এমন নির্দেশনা ফোর্স মোভিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে অন্যান্য থানার মত কানাইঘাট থানার ৭৫ ভাগ পুলিশ সদস্য একযোগে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান বন্ধ, আসামি গ্রেফতার, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন তল্লাশি, ওয়ারেন্ট তামিলসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কাজ শুরু করেছে। এই ফোর্স মোভিলাইজেশন ড্রিল আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে।

এদিকে কানাইঘাট থানা পুলিশের এমন ব্যাপক অভিযানে স্থানীয় জনমনে আশার সঞ্চার হয়েছে। তারা পুলিশী এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মহোদয়ের নির্দেশে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। জনমনে সৃষ্ট সকল ভীতি দূর করতে পুলিশ এমন অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০