তাহিরপুর উপজেলার তরুণ আলেম ও মুহাদ্দিস মাওলানা ত্বায়্যিবুর রহমান-এর ইলমী যোগ্যতা, শিক্ষাজীবন ও খেদমত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
জানা যায়, তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাইতুল হুদা-এ দীর্ঘ নয় বছর সুনামের সাথে পড়াশোনা করেন। ছাত্রজীবনে ধারাবাহিকভাবে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন মুনাজারায় সেরা মুনাজির হিসেবেও পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে জামিয়া তাওয়াক্কুলিয়া রেংগা-এ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন এবং হাইয়াতুল উলয়া পরীক্ষায় মুমতাজ লাভের মাধ্যমে তিনি আরও পরিচিতি পান। এছাড়াও জামিয়া হিদায়াতুল ইসলাম ও জামিয়া দারুল কুরআন-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বাঁশতলা মাদ্রাসায় খেদমতরত রয়েছেন। স্থানীয়দের দাবি, তাঁর নেতৃত্বে অল্প সময়ে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ও ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কিছু ট্রল ও সমালোচনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, কারও সম্পর্কে মন্তব্য করার আগে তাঁর ইলমী যোগ্যতা ও অবদান সম্পর্কে জানা উচিত।
মন্তব্য করুন