তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

সুনামগঞ্জের তাহিরপুরে ভোগদখলীয় ভূমি থেকে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের কয়েকজনসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও গ্রামের মো. মজনু মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে পুরানঘাট (দ্বীপচর) গ্রামের জাজ মিয়া (৬৪) ও তার ছয় ছেলেসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। গত ২৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে মানিগাঁও গ্রামের রহিছ মিয়ার বাড়ির পেছনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মজনু মিয়ার চাচার ভোগদখলীয় মালসীগোপ মৌজার ২১২ নম্বর দাগ ও ৩১৪ নম্বর খতিয়ানের জমি থেকে বিবাদীরা ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগকারীর দাবি। উত্তোলন করা বালুর আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, ওই ভূমি থেকে বালু উত্তোলন বন্ধ করতে মজনু মিয়া ও তার চাচা বিবাদীদের একাধিকবার অনুরোধ করেন। ঘটনার দিন রাতেও কয়েকজন ওই জমি থেকে বালু উত্তোলন করে অটোরিকশাযোগে নিয়ে যাওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়। এ সময় বিবাদীরা আরও কয়েকজনকে ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় মজনু মিয়ার পিতা জজ মিয়া বুকে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে রহিছ মিয়াকে রড দিয়ে কানের ওপর আঘাত করা হয়। এতে তার কান ফেটে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মজনু মিয়াসহ আরও কয়েকজন আহত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। বর্তমানে বিবাদীদের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১০

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১১

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১২

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৪

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৬

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৭

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৯

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

২০