তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৯ মে ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন ১০ আসামির মধ্যে ৯ জন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার আরও এক আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালত, সুনামগঞ্জ-এ এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, দ্রুত বিচার ১৪/২০২৫ ইং (তাহিরপুর) মামলায় তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের আমির আলীর ছেলে সুলতান মিয়া বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ১৯টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়।

পরবর্তীতে আদালত তাহিরপুর থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আদালতে ১০ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযুক্তরা হলেন— হলহলিয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে নুর ইসলাম, আনোয়ার আলী, কুদরত আলী, আছমত আলী, ছমেদ আলীর ছেলে রুমালী, সাদেক মিয়ার ছেলে শামসুল হক ও সাজিল হক, মৃত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান ও আব্দুল হামিদ। এছাড়া মৃত কেরামত আলীর ছেলে তমিজ উদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর বিজ্ঞ আইনজীবীগণ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত সকল আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবী মোঃ নজরুল ইসলাম সেফু ও মোঃ শাজাহান মিয়া জামিনের তীব্র বিরোধিতা করেন।

পরে বিজ্ঞ আদালত শুনানি শেষে ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে পলাতক আসামি তমিজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০