তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইজিবাইক পরিবহণ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল বাছিত ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সহসভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোটের আয়োজন করা হয়। নির্বাচনে মামুন অর রশিদ ৪৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৪ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে আকবর আলী এবং কার্যনির্বাহী সদস্য পদে দুলাল মিয়া, শাহীন মিয়া ও মজনবীর নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নামসহ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর

১

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

২

কিশোরগঞ্জ মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র, সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

৩

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

৪

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৫

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

৬

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৭

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৮

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

১১

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

১২

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

১৩

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১৪

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১৫

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৭

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৮

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৯

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

২০