তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুরে সংগঠনের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মো. খসরুল আলম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি মো. সামসুল হক।

সভায় নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গঠিত কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন।

এ ছাড়া নির্বাচনে আপিল বিভাগের দায়িত্ব পেয়েছেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, ফেরদৌস আলম ও ডাঃ সামসুদ্দীন।

সভায় বক্তারা বলেন, সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা হবে। এ জন্য সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।

সভায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১১

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১২

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৩

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৫

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৭

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৮

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

২০