দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন - আলোর সকাল
মোঃ আয়মান মিয়া
১১ মে ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে দিরাই মডেল ফারিয়া, দিরাই, সুনামগঞ্জ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. নাছির উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন জেবায়েদ আহমেদ শাহীন।

বক্তব্য রাখেন দিরাই মডেল ফারিয়ার সভাপতি এনামুল হক সর্দার, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ, বোয়োজিদ হোসেন, মো. মানিক মিয়া, আজিজুল হক, ফারুক মিয়া ও জুবায়ের আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কাছে বিভিন্ন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন।

দেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

তারা আরও বলেন, দেশে প্রায় তিন লাখ শিক্ষিত ও দক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এ খাতে কর্মরত থাকলেও দায়িত্ব পালনকালে অনেক সময় অপমান ও মানসিক নিগ্রহের শিকার হতে হয়।

কিছু ক্ষেত্রে তাদের দালাল বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে।

মানববন্ধন থেকে পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়।

পরে একটি র‌্যালি দিরাই থানা পয়েন্ট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৩

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

৪

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

৫

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৭

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

৮

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

৯

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১০

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

১১

ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১২

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

১৩

অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার হওয়ার দাবি বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের

১৪

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১৫

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

১৬

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

১৭

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৯

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০