দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ - আলোর সকাল
Shofikul Islam
২৫ মে ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।

উপস্থিত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে আগামী ৩ মাস এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা বরাদ্দের উদ্যোগ নেয় সরকার।

 

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আকস্মিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েন স্থানীয় চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষকের মাঝে এই সহায়তা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহায়তায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে নগদ টাকা ও চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কৃষকরা। সংসদে তাদের কষ্টের কথা তুলে ধরায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং দ্রুত সহায়তা পৌঁছানোর জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০