দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ দক্ষতার পরিচয় দেওয়ায় এপ্রিল-মে মাসের মূল্যায়নে জেলার সব থানার মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান করেন সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এবি এম জাকির হোসেন। এ সময় সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, “দোয়ারাবাজার থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, জুয়া ও চোরাচালানমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দোয়ারাবাজার থানা পুলিশের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমরা জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে কাজ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি তরিকুল ইসলাম তালুকদারকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। তার নেতৃত্বে দোয়ারাবাজার থানা এলাকায় অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১০

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১১

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১২

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৩

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৪

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৫

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

১৬

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

১৭

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

১৮

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

২০