ধর্মপাশায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  - আলোর সকাল
ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: রেজা পহেল
২৮ জুন ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ । এ সময় বিপুল পরিমাণ গাঁজা, রেক্টিফাইড স্পিরিট,মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ধর্মপাশা সদর ইউনিয়নের ইউনিয়নের উকিলপাড়া গ্রামে ও শুক্রবার (২৬জুন) বিকালে কান্দাপাড়া গ্রামের সজল মজুমদার ও মর্জিনার বসতঘরে এ পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সজল মজুমদার (৩৪), তার স্ত্রী ফারজানা (২৫), মর্জিনা (৩৫), তোফাজ্জল (৩৫), আনিসুজ্জামান জিদ্দি (২৫), টিটু মিয়া (৩২), সাগির আহমেদ কনিষ্ঠ (২৫), জুয়েল (২৫) সকলেই ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আলাল উদ্দিন সজিব (৩৫)কেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮৯০ টাকা, ২২০ বোতল রেক্টিফাইড স্পিরিট (আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা) এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখিত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০