নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক |
২৭ জুন ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর (নয়াপাড়া) এলাকায় অবস্থিত মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কারখানার বিরুদ্ধে কালো ধোঁয়া নির্গমন ও শব্দদূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানাটি থেকে প্রতিনিয়ত নির্গত কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

স্থানীয়দের ভাষ্য, ধোঁয়া ও শব্দদূষণের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া কারখানার পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হওয়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম ভূঁইয়া-র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০