নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*   - আলোর সকাল
মোঃ সবুজ সরদার, লোহাগাড়া, নড়াইল।
২৫ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*  

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপনে কার্যক্রম চালানোর চেষ্টাকালে পুলিশের হাতে ২ জন গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৩ জুন দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতা স্থানীয়দের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একত্রিত করেন। সেখানে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মোহাম্মদ মজনু তালুকদার (২৭) ও মোতালেব মোল্লা (১৮) নামের দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে। গোপনে জমায়েত করে প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০