পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জুনাব আলী - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২০ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জুনাব আলী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরপ্রাপ্ত ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জুনাব আলী।

বুধবার (২০ মে) বিকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “হাওরাঞ্চলের কৃষক, জেলে, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ঈদের এই পবিত্র দিনে আমি তাহিরপুর উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সকলকে সচেতন ও মানবিক হতে হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান জুনাব আলী দীর্ঘদিন ধরে তাহিরপুর সদর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সততা, ন্যায়পরায়ণতা, নিরহংকার মনোভাব ও মানবিক নেতৃত্বের কারণে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর ভাষ্য, কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের অনেকেই তাকে ভালোবেসে “কৃষকবান্ধব হাওর বন্ধু” নামে ডাকেন।

এছাড়াও যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন চেয়ারম্যান জুনাব আলী। তরুণদের মাঝে শৃঙ্খলা, ঐক্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান জুনাব আলীর ঈদের শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, জনসম্পৃক্ততা, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে তাহিরপুর উপজেলা রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান মোঃ জুনাব আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০