প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সুনামগঞ্জের তাহিরপুরে মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে ঢাকা আহছানিয়া মিশন।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। একটি গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, এটি জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চারা বিতরণের পাশাপাশি প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির যত্ন নিতে হবে।”

তিনি আরও বলেন, “তাহিরপুর হাওরবেষ্টিত এলাকা। এখানকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে আমাদের উপজেলা আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।”

ঢাকা আহছানিয়া মিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন। তাঁরা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

গাছের চারা বিতরণে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ সহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১০

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১১

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১২

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৪

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৬

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৭

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৯

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

২০