বিশ্বম্ভরপুরে “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
২৬ মে ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা “বিশ্বম্ভরপুরের কথা”-এর শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন এবং সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য কবি ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, দৈনিক মানবজমিনের বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সাজু, প্রেসক্লাব সদস্য উত্তোরন দাস জয়, মোহাম্মদ নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, সংস্কৃতি ও জনজীবনের নানা দিক তুলে ধরতে “বিশ্বম্ভরপুরের কথা” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পত্রিকাটির সফলতা কামনা করে সম্পাদক মিজানুর রহমান মিজানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০