মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

মানবিক সাহায্যের আবেদন:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ নম্বর বালিজুর ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের ছোট্ট শিশু সাদিকা আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার হার্টে জন্মগতভাবে ছিদ্র রয়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় অসহায় পরিবারের পক্ষ থেকে সাদিকার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সাদিকার বাবা মাহমুদ আলী একজন অসচ্ছল মানুষ। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২ থেকে ৩ লাখ টাকা, যা তার পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। দ্রুত চিকিৎসা না হলে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট্ট সাদিকা হার্টের জটিলতা নিয়ে প্রতিনিয়ত কষ্ট করছে। তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাদিকার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারও সামান্য সহযোগিতাও শিশুটির চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের সহযোগিতার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর মাধ্যম:

বিকাশ: 01321652764

(রোগীর বড় ভাইয়ের বিকাশ নম্বর)

মানবিক এই সংকটে সাদিকার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।

“মানুষ মানুষের জন্য”—একটু সহযোগিতাই পারে একটি শিশুর জীবনে নতুন আশার আলো জ্বালাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১১

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১২

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৩

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৫

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৭

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৮

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

২০