মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬ - আলোর সকাল
মান্দা, নওগাঁ প্রতিনিধি আল-আমিন
১৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন শাহিন আলমের নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালায় মান্দা থানা পুলিশ। এ সময় সেখানে কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযানে শাহিন আলম (৩৬), গোলাম রাব্বি (২০), লিটন বাবু (১৭), আরমান রানা (১৮), আবু তাহের (২১) এবং মেহেদী হাসানকে (২৩) আটক করা হয়। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০