সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক |
১৩ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

সাম্প্রতিক সময়ে রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোচনা, সমালোচনা, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন হরিদাস বাবু। একই সঙ্গে তিনি সকলকে শান্ত থাকার এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

হরিদাস বাবু বলেন, ধর্ম কখনোই সংঘাত, বিদ্বেষ বা বিশৃঙ্খলার শিক্ষা দেয় না। ধর্ম মানুষের মাঝে মানবতা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়। তাই তার কোনো উদ্যোগকে কেন্দ্র করে সমাজে বিভেদ সৃষ্টি হোক—এটা তিনি চান না। সকলের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি মূর্তি নির্মাণকাজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছে এবং মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে একটি ধর্মীয় উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের শান্তি ও সম্প্রীতির স্বার্থে তিনি সংযম ও দায়িত্বশীলতার পথ বেছে নিয়েছেন।

বিদেশি অর্থায়নের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি কোনো বিদেশি অনুদানে পরিচালিত নয়, বরং দেশীয় সনাতনী সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় গড়ে উঠছে। তিনি জানান, মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছিল এবং পরে স্থানীয় সহযোগিতায় তা এগিয়েছে।

নিজের বিরুদ্ধে আনা অতীত অভিযোগ প্রসঙ্গে হরিদাস বাবু বলেন, ২০২২ সালের প্রতারণা মামলা ছিল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগেই আদালত তাকে দোষী সাব্যস্ত করেনি।

তিনি অভিযোগ করেন, একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

হরিদাস বাবু আরও বলেন, তিনি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার লক্ষ্য সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করা।

তিনি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য প্রদান না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যৎ ও নিরাপত্তা এ দেশের মানুষের হাতেই নির্ভরশীল।

পরিশেষে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ—এ ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। বিভেদ নয়, সংলাপ; সংঘাত নয়, সম্প্রীতি—এই নীতিতেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০