আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে তাঁকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগও বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ইয়াকুব হোসেন বর্তমানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্টেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান তাঁর সমর্থকরা।
জনগণের পাশে থাকার প্রত্যয়
সমর্থকদের দাবি, ইয়াকুব হোসেন একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে তাঁর অনুসারীদের মধ্যে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইয়াকুব হোসেনের নাম নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে তরুণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের একটি অংশ তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা।
দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা ইয়াকুবের
এ বিষয়ে বর্তমান মেম্বার ইয়াকুব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা থাকলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
এদিকে নির্বাচনকে ঘিরে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিসরেও চলছে প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশ।
দলীয় মনোনয়ন পাওয়ার পর ইয়াকুব হোসেনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে বড়দল দক্ষিণ ইউনিয়নের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
এখন দেখার বিষয়—ভোটের মাঠে ইয়াকুব হোসেন কতটা জনসমর্থন ধরে রাখতে পারেন এবং শেষ পর্যন্ত ভোটাররা কাকে ইউনিয়নের অভিভাবক হিসেবে বেছে নেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।
১
মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত
২
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম
৩
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া
৪
উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া
৫
কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া