৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন - আলোর সকাল
হামিদুল হক রিপন (নোয়াখালী) নিজস্ব প্রতিনিধি। 
১৩ জুন ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত বিন কাশেম এবং সহকারী কমিশনার (ভূমি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বসুরহাট পৌরসভা বদ্ধপরিকর। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি পৌর এলাকার সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পৌরসভা চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করেন এবং পরে পৌরসভার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ এবং পৌর এলাকাকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে বসুরহাট পৌরসভার এ সবুজায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০