তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

সুনামগঞ্জের তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের পরামর্শ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

SIDA-এর অর্থায়নে, UNFPA-এর কারিগরি সহায়তায় এবং Partners in Health and Development (PHD)-এর বাস্তবায়নে ‘Consultation Meeting With Stakeholders Integrated Referral Management System (Parapar)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলায় দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে জরুরি রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

তাঁরা বলেন, সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা চালু হলে রোগীর প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সঠিক সময়ে উপযুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো সম্ভব হবে। এতে জরুরি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সময় কমবে এবং মা ও নবজাতকের ঝুঁকি হ্রাসে সহায়ক হবে।

ড. যসোবন্ত ভট্টাচার্য সিভিল সার্জন সুনামগন্জ এর সভাপতিত্বে, ড. রাজেস সিংহ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ফিলিক্স হেলজেশন, হেলথ এডভাইজার এম্বাসি সুইডেন,ড. বিভাভেন্দ্র সিং চিফ অফ হেলথ ইউএনএফপিএ বাংলাদেশ, এসএম জাকারিয়া প্রোগ্রাম এনালাইসিস্ট,ড. মাহবুবুল আলম ডিভিশনাল ডিরেক্টর হেলথ সিলেট, নূরে আলম শাহীন এসিস্ট্যান্ট ডিরেক্টর হেলথ সিলেট, ড. সামছুদ্দিন মোল্লা উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, ড. নাসাদ আহমেদ উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরপুর, জুনাব আলী চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ, আলী আহমেদ মুরাদ চেয়ারম্যান শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ সহ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ।

এ সময় তাঁরা তাহিরপুরের ভৌগোলিক ও যোগাযোগব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে রেফারেল ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

কর্মশালায় Parapar ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

১০

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

১১

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

১২

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

১৩

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

১৫

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১৬

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

১৭

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

১৮

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

১৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

২০