তাহিরপুরে ৫১ পিস ইয়াবাসহ আটক ১ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ৫১ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, সুনামগঞ্জ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ “খ” সার্কেলের একটি দল তাহিরপুর থানাধীন মানিগাঁও গ্রামের অভিযুক্তের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস মানিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মো. আবু তাহেরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ১০(ক) অনুযায়ী তাহিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল –

মৌলভীবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতাতার চেতনা’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম।

অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

*সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ০২*

১০

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

১১

কক্সবাজারে দৈনিক রুপালী সৈকত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। 

১২

বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” 

১৩

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

১৪

রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ।

১৫

সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

১৬

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

১৭

সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যাদুর্গতদের জন্য বিশেষ চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

১৮

জামালগঞ্জে জুলাই শহিদ দিবস পালন, উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০