নরসিংদীতে পুলিশ-র‍্যাব-প্রশাসনের যৌথ অভিযান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জোরদার তৎপরতা - আলোর সকাল
আল-আমিন, স্টাফ রিপোর্টার, নরসিংদী।
২২ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে পুলিশ-র‍্যাব-প্রশাসনের যৌথ অভিযান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জোরদার তৎপরতা

নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুদৃঢ় রাখতে পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান চলমান রয়েছে।

অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানা-র আওতাধীন আলোকবালি ইউনিয়ন-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন এবং সার্বিক কার্যক্রমে অংশ নেন।

জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

১

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

২

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

৩

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

৪

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

৫

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

৬

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৭

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৮

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৯

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১০

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১১

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

১২

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

১৩

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১৪

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১৫

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১৬

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৭

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৮

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৯

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

২০