ভেড়ামারায় পুলিশের বড় সাফল্য: বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় পুলিশের বড় সাফল্য: বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার

‎কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৩৪ বোতল এসকাফ (ESkuf) কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করা হয়।

‎১ জুলাই রাত ৪:৪০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিকল্পনা করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীহাটা গ্রামে আসামি হাবুর বসতবাড়িতে হানা দেন।

‎অভিযানকালে হাবুর বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে লুকিয়ে রাখা ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অভিনব কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করে পুলিশ।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মোঃ ওলিল মন্ডলের ছেলে মোঃ মাহাবুল মন্ডল (৩০) এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ ধারায় ১নং মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতা ও উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

ফারজানার ৯ বছরের অপেক্ষার অবসান, কন্যাসন্তানের জন্ম; আবেগঘন বার্তায় যা বললেন অধ্যাপক ডা. শিলা সেন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন সাংবাদিক সুজন বেপারী

দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা

মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ

দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

ভেড়ামারায় পুলিশের বড় সাফল্য: বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার

ধর্মপাশায় মাদক সেবন ও পরিবহনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১০

ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নবীন টিআরসি সদস্যদের

১১

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অনন্য অবদান: মেধাবী শিক্ষার্থী নির্জয় হাসান অন্তরকে সম্মাননা দিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার।

১২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

১৩

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন 

১৪

ধর্মপাশায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে -মোঃ আব্দুল হক 

১৫

দৈনিক আলোর সকাল পরিবারকে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ রেমিট্যান্সযোদ্ধার দাফন সম্পন্ন, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

১৭

মুন্সিগঞ্জ সদরে নতুন (ওসি) যোগদান হিসেবে ভারপ্রাপ্ত মোঃ তছলিম উদ্দিন। 

১৮

ভেড়ামারায় ৪ ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ

১৯

ময়মনসিংহে হিজড়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ।

২০