মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৩১ অগাস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের অভিযোগে সাংবাদিক শওকত হাসান সৈকতসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে মামলায় অভিযুক্ত সাংবাদিক শওকত হাসান সৈকতের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না।

সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। তিনি উপজেলার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মামলায় সাংবাদিক শওকত হাসান সৈকত ছাড়াও এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলাম, শাকিল আহমদ লিজান, জুনায়েদ মিয়া, কাদের পাশা, আলী হোসেন, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, রাসেল, ফারুক মিয়া, কবির মিয়া, সাজ্জাত, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান, মিয়া হোসেন, লিমন মিয়া, লিক্সন মিয়া, জাহেদ মিয়া, জোটন রায় জনি, আব্দুল আমিন, জিলানী, জাহেদ মিয়া, রাসেল আহমেদ, কবির মিয়া ও সজিবের নাম রয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙালভিটা এলাকায় আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

 

তবে মামলায় সাংবাদিক শওকত হাসান সৈকতকে আসামি করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, ঘটনার সঙ্গে সৈকতের কোনো সম্পৃক্ততা না থাকলে তাকে মামলায় আসামি করা অনাকাঙ্ক্ষিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছেন।

মামলায় অভিযুক্ত সাংবাদিক শওকত হাসান সৈকত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি দৈনিক কালবেলা ও আরটিভির তাহিরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক শওকত হাসান সৈকত বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলেও ছিলাম না। অন্য থানার একটি ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘাটনের দাবি জানাই।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহিন বলেন, স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। সাংবাদিক শওকত হাসানের সম্পৃক্ততা না থাকলে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জৈন্তাপুর সীমান্তে বিজিবি কঠোর অবস্হানে

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: জুনাব আলী

১০

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

১১

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

১২

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

১৩

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

১৪

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

১৫

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

১৬

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

১৭

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

১৮

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

১৯

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

২০