মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। - আলোর সকাল
শেখ মারুফ হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
১৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে একের পর এক মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে আমীর আলী গাইন এর বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। ১৭ জুলাই (শুক্রবার) বেলা ২ টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির  সেক্রেটারী শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র মামলাবাজ আমির আলি গাইন মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক জবর দখল করা শুরু করেছে। তাছাড়া জেলা পরিষদের টাকায় মাদ্রাসার নির্মিত পাকা প্রাচীর ভেঙ্গে ইট গুলো নিয়ে যাওয়া, ফলজ-বনজ গাছ কর্তন, ফলফলাদি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে  আমির আলি গাইনের বিরুদ্ধে। তার এহেন অপকর্মের বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী সোচ্চার হয়ে বাধা প্রদান করায় প্রায় ১৫ টি মামলা ও অভিযোগ দিয়ে আমির আলি গাইন হয়রাণী করেই চলেছে। বিএনপির কেন্দ্রীয়নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন। বর্তমানে এ জমি মসজিদের নামে রেকর্ড ও দখলে থাকলেও আমির আলি গাইন লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তার নানাবিধ হুমকীর স্বীকার মুসল্লী ও প্রতিবাদী এলাকাবাসী। যে কোন মুহুর্তে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। আমির আলি গাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১০

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

১২

আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

১৩

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

জৈন্তাপুর সীমান্তে বিজিবি কঠোর অবস্হানে

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

১৬

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

১৭

তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ।

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: জুনাব আলী

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

২০