হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ৪ জনের নামে মিথ্যা মামলা; তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন -বিএমইউজে - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
২৮ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ৪ জনের নামে মিথ্যা মামলা; তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন -বিএমইউজে

দর্শনা জয়নগরের হুন্ডি ব্যবসায়ী চোরাকারবারির বিরুদ্ধে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক চাদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছেন হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক

যুক্ত বিবৃতিতে গভীর উদ্যেগ প্রকাশ করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তির সাজানো চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে দ্রুততম সময়ে তদন্ত পূর্বক প্রকৃত রহস্য উদঘাটন করে, ন্যায় বিচার নিশ্চিত করতে সকল সাংবাদিকদের অব্যাহতি প্রদান এবং মিথ্যা অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

স্থানীয় ভাবে অনুসন্ধান কালে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ৫ আগষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত শহর দর্শনা দিয়ে অনেক আ.লীগের নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার সময় সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেছে হুন্ডি ব্যবসায়ী আ.লীগের দোসর জাহাঙ্গীর আলম।

বিগত আ,লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর কুষ্টিয়ার খোকসা থেকে জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার জয়নগরে নানার বাড়িতে আশ্রয় নেয়। সীমান্ত এলাকায় বসবাস করার সুবাদে হুন্ডি ও চোরাকারবারি ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। স্বর্ণ ও রূপা চোরাচালান ও মাদকের টাকা তার হাত দিয়ে ভারতে পাচার হতে থাকে বলে ব্যাপক জনশ্রুতি রয়েছে। ২০১৮ সালের ছোট একটি টোং দোকান থেকে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন জাহাঙ্গীর। ভারত ও বাংলাদেশের হুন্ডি কারবারিদের সাথে তার চরম সখ্যতা গড়ে ওঠায় অল্পদিনের ব্যবধানে আলিশান বাড়িসহ খোকসা নিজ এলাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

জাহাঙ্গীরের নানা অপকর্ম নিয়ে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আজকের বসুন্দরাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তেলে বেগুনে জ্বলে ওঠেন জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গরা। ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমান দুপুর ২ টার দিকে প্রকাশ্যে এবং মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ তার সাংবাদিকদের। যার কল রেকর্ড সুরক্ষিত আছে ।

দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা ঝুকির কথা চিন্তা করে দর্শনা থানায় গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি জিডি করেন। দর্শনা থানা পুলিশ উক্ত জিডি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন, যার সমন জারি হয় জাহাঙ্গীরের নামে।

গত মে মাসের ২৫ তারিখে সমন পাওয়ার পর থেকে বিভিন্ন ফেসবুক ফেক আইডি খুলে পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের নামে অপপ্রচার চালিয়ে জাহাঙ্গীর গত ২ জুন ২০২৬ তারিখে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, পত্রিকার সাংবাদিক হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও আসহাবুল আলমের নামে আদালতে চাঁদাবাজির মিথ্যা মামলার অভিযোগ দায়ের করেন জাহাঙ্গীর। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপর তদন্তভার অর্পণ করেন।

চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী কর্তৃক সাংবাদিকদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা করায় সাংবাদিক মহলসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পূর্বক সকল সাংবাদিকদের অব্যাহতি প্রদান করে, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন বিএমইউজে নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০