সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি। - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ এবং এসভিডিএস-এর যৌথ উদ্যোগে, সহযোগী সংস্থা এএলআরডি-এর সহায়তায় নাগরিক সমাবেশ শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়।হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, শাহ কামাল, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, আকিক মিয়া, ফজলে রাব্বি, মোশফিকুর রহমান, সমাজসেবক মনসুর আলম, নুরুল হাসান আতাহার, সুরঞ্জিত গুপ্ত রঞ্জনু, দ্বিপাল ভট্টাচার্য, এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের স্মরণে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘনঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ, হাওর ও জলাভূমি সংরক্ষণ, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, উপকূলীয় ও অন্যান্য বন রক্ষা, পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ, টাঙ্গুয়ার হাওরসহ সকল হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং হাওরভিত্তিক পর্যটনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

১

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

২

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

৩

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

৪

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

৫

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৬

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৭

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৮

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৯

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১০

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

১১

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

১২

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১৩

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১৪

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১৫

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৬

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৭

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৮

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৯

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

২০