মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন - আলোর সকাল
তোফাজ্জল ইসলাম
১১ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জামালগঞ্জ মডেল ফারিয়া।মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ মডেল ফারিয়ার সভাপতি এমদাদুর রহমান হিরন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক রাম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী ও সদস্য জহিরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্যরা।বক্তারা বলেন, আমরা দালাল নই, আমরা পেশাজীবী। বৈজ্ঞানিক উপায়ে রোগ নিরাময়ে বিভিন্ন ওষুধ কোম্পানির তথ্য চিকিৎসকদের কাছে তুলে ধরি। দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতে নিয়োজিত প্রায় তিন লাখ শিক্ষিত ও দক্ষ প্রতিনিধি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।তারা আরও বলেন, সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের কাছে নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হন। কিছু ক্ষেত্রে তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে। এতে সংশ্লিষ্ট পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।মানববন্ধন থেকে মেডিকেলরিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০