চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:০০ টার সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি হতে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মোঃ সালাউদ্দিন (৩৬), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-চাঁদপুর, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ (Hero HF Delux 100cc) ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন বিগত ০৩ (তিন) মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

১০

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

১২

জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার।

১৩

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

১৪

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে ৫০ টাকা মোবাইল রিচার্জ পুরস্কার ঘোষণা

১৫

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

১৭

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

১৮

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৯

সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুলকে দেখতে সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল মান্নান

২০