ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা। - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১২ জুন, শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বি নুরুল আমিনের সভাপতিত্বে এবং আব্দুল লতিফ ও ফারুক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালেহ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রাহাত আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতকের কৃতি সন্তান ও পালপুর জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী। এ সময় রামপুর, কল্যাণপুর, জটি, পালপুর, মুক্তারপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মুসল্লি, আলেম-ওলামা, ইমাম-খতিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মৌলভী কবির আহমদ বলেন, দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনে তিনি শুধু রামপুর নয়, পার্শ্ববর্তী প্রায় ২০টি গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও সহযোগিতা পেয়েছেন। জীবনের কঠিন সময়ে এলাকাবাসী তাঁর পাশে দাঁড়িয়েছে, চিকিৎসা ব্যয় বহন করেছে এবং ওমরা পালনের সুযোগ করে দিয়েছে। এ ভালোবাসা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাব উদ্দিন সালেহী বলেন, মানুষের হৃদয়ে ভালোবাসা ও সম্মান অর্জনই একজন ইমামের প্রকৃত সফলতা। তিনি মৌলভী কবির আহমদের দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের দ্বীনি খেদমত, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী সম্মাননা হিসেবে মৌলভী কবির আহমদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপুর গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও গ্রামবাসী বিদায়ী ইমাম ও খতিব মৌলভী কবির

আহমদকে গাড়িযোগে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন।

#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

১০

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

১২

জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার।

১৩

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

১৪

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে ৫০ টাকা মোবাইল রিচার্জ পুরস্কার ঘোষণা

১৫

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

১৭

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

১৮

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৯

সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুলকে দেখতে সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল মান্নান

২০