দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রথম দফার সফল বাস্তবায়নের পর দ্বিতীয় দফায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি ও টেকসই সহায়তার লক্ষ্যে এই বিশেষ সরকারি সুবিধা আগামী মাসসহ মোট তিন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে এই বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়।

সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন,”বর্তমান জনবান্ধব সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রয়েছে। প্রথম দফার পর আজ দ্বিতীয় দফায় এই সহায়তা দেওয়া হলো। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলার পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।”

এদিকে দুর্যোগের এই কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে সরকারের পক্ষ থেকে দ্রুত দ্বিতীয় দফার সহায়তা হাতে পেয়ে সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, চলমান দ্বিতীয় দফায় সুরমা ইউনিয়নের মোট ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই মানবিক সহায়তা সফলভাবে বিতরণ করা হয়।

:

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০