কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা, কুষ্টিয়া।
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

কুষ্টিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সর্বসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

‎৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভেড়ামারা থানা এলাকার প্রধান সড়কে এই কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালী ও পথসভার আয়োজন করা হয়।

‎কর্মসূচিতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহেদুর রহমান, থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, সার্জেন্ট মোঃ মনজুরুল হোসেন, এটিএস আল মামুন, ভেড়ামারা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎র‍্যালীতে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানান।

‎বিশেষ করে অসচেতনভাবে গাড়ি না চালানো, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, কুষ্টিয়া জেলাকে সম্পূর্ণ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এই ধরনের ট্রাফিক সচেতনতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১০

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

১১

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

১২

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

১৩

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

১৫

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

১৬

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৭

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১৯

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০