তাহিরপুরের পাতারগাঁও ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা, টোল আদায় করলে কঠোর ব্যবস্থা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরের পাতারগাঁও ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা, টোল আদায় করলে কঠোর ব্যবস্থা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাতারগাঁও নামক হোসনার ঘাটে চলাচলের ক্ষেত্রে সব ধরনের ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উন্মুক্ত ঘোষণার পর কেউ টোল আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও রিপামনি দেবী।

ফেসবুক পোস্টে তিনি জানান, পাতারগাঁও নামক হোসনার ঘাটে চলাচলের ক্ষেত্রে এখন থেকে সব ধরনের ঘাট ও চাটাই উন্মুক্ত থাকবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।

ইউএনও আরও উল্লেখ করেন, উন্মুক্ত ঘোষণার পর কেউ ঘাট বা চাটাই থেকে টোল আদায় করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণকে টোল দাবি করা হলে তা প্রদান না করার এবং সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

এদিকে, বাদাঘাট থেকে তাহিরপুর সদর যাওয়ার পথে পাতারগাঁও খেয়াঘাটে পারাপারের নামে টাকা আদায় নিয়ে আগে থেকেই বিতর্ক ও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি শুকিয়ে যাওয়ার পরও ঘাটে টাকা আদায় করা হচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে ঘাটটি উন্মুক্ত ঘোষণা করেন এবং টাকা আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তবে প্রশাসনের নির্দেশনার পরও ঘাটে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রশাসনের এ ঘোষণার ফলে পাতারগাঁও ঘাট দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ পারাপারের নামে টোল আদায়ের ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন ঘোষণাটি বাস্তবায়নে কার্যকর নজরদারি বজায় রাখবে এবং কেউ নির্দেশনা অমান্য করে টাকা আদায় করলে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর

১

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

২

কিশোরগঞ্জ মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র, সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

৩

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

৪

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৫

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

৬

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৭

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৮

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

১১

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

১২

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

১৩

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১৪

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১৫

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৭

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৮

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৯

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

২০