অভিভাবকের প্রতিবাদের জেরে দুই শিক্ষার্থীকে টিসি (সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ) - আলোর সকাল
তোফাজ্জল ইসলাম
১১ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিভাবকের প্রতিবাদের জেরে দুই শিক্ষার্থীকে টিসি (সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ)

 

সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় এক অভিভাবকের দুই সন্তানকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (জেনারেল ও সার্টিফিকেট শাখা) নাজমুল হক গত ২৭ এপ্রিল ওই দুই শিক্ষার্থীকে টিসি দেন। শিক্ষার্থীরা হলো জুহি শেওলা ও মরিয়ম জান্নাত কুশেন। তারা যথাক্রমে পঞ্চম ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।জানা গেছে, গত ২১ এপ্রিল প্রতিষ্ঠানের অভিভাবকদের একটি অংশ সংবাদ সম্মেলন করে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা, শিক্ষক সংকট, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তোলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অভিভাবক এডভোকেট সেবা বেগম। তাঁর দুই সন্তানই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অভিভাবকদের দাবি, সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জের ধরেই দুই শিশুকে টিসি দেওয়া হয়েছে। টিসিতে উল্লেখ করা হয়, অভিভাবক কর্তৃক আচরণবিধির বারবার লঙ্ঘনের কারণে, যা প্রতিষ্ঠানের নিয়মকানুন ও শৃঙ্খলার পরিপন্থী বিবেচিত হয়েছে, কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বহিষ্কারের কথাও উল্লেখ করা হয়।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীদের অভিভাবক তারেক আল মঈন ও এডভোকেট সেবা বেগম। অভিযোগে তাঁরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী যথাযথ কারণ দর্শানো ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আইনগতভাবে টিসি দিতে পারে না।

লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে সমাধান না এলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে।শিক্ষার্থীদের বাবা তারেক আল মঈন বলেন, অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বিষয়টি শিক্ষা উপদেষ্টার নজরে আনার কথাও জানান।এডভোকেট সেবা বেগম বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। কিন্তু এর জেরে শিশুদের টিসি দেওয়া অমানবিক ও আইনবহির্ভূত।

সংবাদ সম্মেলনে অভিভাবকেরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার, পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন, যোগ্য শিক্ষক নিয়োগ, পাঠদানে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং পৃথক প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ।এ বিষয়ে বক্তব্য জানতে সোমবার বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০