কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ রেমিট্যান্সযোদ্ধার দাফন সম্পন্ন, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সিলেট
৩০ জুন ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ রেমিট্যান্সযোদ্ধার দাফন সম্পন্ন, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টায় উপজেলার আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কফিনবন্দী মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেকের দাফন কার্যক্রমের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে প্রত্যেক পরিবারের জন্য আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্বজনদের কান্না, আহাজারি আর শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ও বিদায় জানাতে হাজারো মানুষ ভিড় করেন।

নিহতরা হলেন— কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদির আহমদ।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন বাংলাদেশি প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় কানাইঘাটজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে অনেক পরিবার। প্রবাসী এই রেমিট্যান্সযোদ্ধাদের অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও জোরালো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০