কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময় - আলোর সকাল
মুফিজুর রহমান নাহিদ
২ জুন ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়
কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সাথে মতবিনিময় সভা করেছে ‘কানাইঘাট উন্নয়ন পরিষদ’ (কাপ)। মঙ্গলবার (২ জুন ২০২৬) জকিগঞ্জের লামারগ্রাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে কাপের নেতৃবৃন্দ উপজেলার উন্নয়নে ও সমস্যা নিরসনে বিভিন্ন প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি এমপির কাছে হস্তান্তর করেন। সভায় পরিষদের নেতৃবৃন্দ কানাইঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো এমপির কাছে তুলে ধরেন। মুফতি আবুল হাসানও তাঁর পক্ষ থেকে গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার কথা তুলে ধরেন।

কানাইঘাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি সরওয়ার ফারুকীর নেতৃত্বে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও কাপের কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, বিশিষ্ট শ্রমিক নেতা ও কাপের এসিস্যান্ট সেক্রেটারি শিপুল আমিন চৌধুরী, ডেইলি সান পত্রিকার সাংবাদিক ও কাপের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক জসীম, কাপের এসিস্যান্ট সেক্রেটারি মারুফ আহমদ, কাপের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী, ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন, এই ইউনিয়নের বাসিন্দা মোঃ জসীম উদ্দিন ও তারেকুল ইসলাম এবং ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ইমরান আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— কানাইঘাট উপজেলায় একটি কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন-সহ পূর্ণাঙ্গ একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা, উপজেলার যে দু’এক জায়গায় এখনো বিদ্যুতায়ন হয়নি সেসব এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনা, নুন খালের উপর ব্রীজ নির্মাণ, কুকুবাড়ি সবজি চর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, চলমান আমরী ব্রীজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে পদক্ষেপ গ্রহণ, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন এলাকার আওতায় আনা এবং বোরহান উদ্দিন রাস্তার দ্রুত সংস্কার ও সম্প্রসারণ এবং এই রাস্তাকে আদি নকশা অনুযায়ী কাড়াবাল্লা পর্যন্ত কার্যকর করা। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন সংশ্লিষ্ট আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

স্মারকলিপি গ্রহণের পূর্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাটের উন্নয়নের স্বার্থে কাপের নেতৃবৃন্দের দেওয়া প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে এসব বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। ইতোমধ্যে তাঁর গৃহিত কিছু পদক্ষেপের বর্ণনা দিয়ে বলেন, কাপের দাবিগুলা যৌক্তিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১০

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

১১

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

১২

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

১৩

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

১৪

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

১৫

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

১৬

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৭

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৮

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১৯

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

২০