কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আলোর সকাল
হামিদুল হক, নোয়াখালী
২১ মে ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের আয়োজন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিজাম উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী গোলাম সারওয়ার মিশু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

“শিশুদের মেধা ও মনন বিকাশে এবং তাদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

— মেলা কমিটির আয়োজকবৃন্দ

প্রতিযোগিতায় সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মূল খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা কমিটি গঠনের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

অপরাধ দমনে অনন্য অবদান: নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই মোশারফ হোসেন

মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা শহরের বিএনপি নেতারা।

সিলেট -সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার মু’খোমু’খি সং’ঘ’র্ষে নিহ’ত -২ 

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

১০

১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ’র চাউল বিতরণ

১১

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১২

বিশ্বজয়ের স্বপ্নে চীনের পথে পাবনার রাফিয়া।

১৩

জৈন্তাপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

মান্দায় ‘পার্টনার’ প্রকল্পের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

১৫

KUDA” এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে

১৬

কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

১৭

শিক্ষাঙ্গনের প্রিয় মুখ কুতুব উদ্দিনের আবেগঘন বিদায়।

১৮

ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

১৯

বালিজুরিতে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

২০