কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪ - আলোর সকাল
হামিদুল হক, নোয়াখালী
২১ মে ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় পৈত্রিক বাড়ির ডোবায় মাছ ধরতে যান নাজমুন নাহার (৩৭), তার বোন ইসরাত জাহান, ভগ্নীপতি ইমরান হোসেন ও ছেলে হোসাইন। এসময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে নাজমুন নাহারের বাম হাতের কব্জির হাড় ভেঙে যায়। এছাড়া হামলার সময় শ্লীলতাহানি ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

একই ঘটনায় ইসরাত জাহান, ইমরান হোসেন ও হোসাইন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার শিকার হন তারা। এসময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় নাজমুন নাহার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্টিত। সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!! 

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত –

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

১০

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

১১

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

১২

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

১৩

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

১৪

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

১৫

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

১৬

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

১৭

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১৮

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১৯

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

২০