চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য “অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মিজ প্রতিমা রানী (ইন্সট্রাক্টর/ ফুড)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর উপপরিচালক (কোর্স এ্যাক্রিডিটেসন) প্রকৌশলী মোঃ মনিরুল হক,
উপাধ্যক্ষ সেলিম আহমদ এবং সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু।
প্রশিক্ষণ কর্মসূচিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
“দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (ASSET)” প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ মে ২০২৬ পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন