চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীর বাঁধা  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
৩০ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীর বাঁধা 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিনগর এলাকায় বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা।

সোমবার (২৯ ‍জুন) শাহজাহানপুর ও চর আলাতুলি ইউনিয়নের রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ দিনভর নদীপাড়ে অবস্থান নেয়। এর আগে সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে।

এসময় স্থানীয় কয়েকজন বাঁধা দিলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায় তারা। পরে গ্রামবাসী বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় এখানে বালু উত্তোলন না করতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তা, না মেনে কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচেই বালু উত্তোলনের বারবার চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিয়ে হলেও বালু উত্তোলন করতে দেয়া হবে না বলে জানান গ্রামবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। পরবর্তীতে এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০