হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সাধক গীতিকার, সুরকার ধামাইল গানের জনক মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজন ১ লা নভেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইউআরসি কর্মকর্তা মুস্তফা মোঃ আহসান হাবীব এর পরিচালনায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোাখলেছুর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গীতিকার মোঃ আছকির আলী, জগন্নাথপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, বিএনপি নেতা ফারুক আহমেদ, সুজিত বাবু, শিক্ষক ও গীতাকার এবি এম মূসা, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, বাউল শিল্পী বাবুল শাহ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, কেশবপুর বাজার বনিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক শাহ ফুজায়েল আহমেদ, শিক্ষক অনন্ত পাল,ইন্দ্রজিৎ সুত্র ধর ও আছকির আলী সহ আরো অনেকে।
সভায় আগামী ৯ নভেম্বর রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় উদযাপন লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, অনুষ্ঠান আয়োজন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন