তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২৭ অগাস্ট ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, নৌপথে অতিরিক্ত টাকা আদায়, সামাজিক অপরাধ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, হাওর ও সীমান্তঘেঁষা তাহিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাহিরপুর থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। মাদক, চোরাচালান, কিশোর অপরাধ ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তবে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। স্থানীয় পর্যায়ে অপরাধকে প্রশ্রয় না দিয়ে শুরুতেই প্রতিরোধ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “তাহিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

১০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

১১

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

১২

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

১৩

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১৪

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১৫

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১৬

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৭

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৮

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

২০