তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৬ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান লাউড় পশ্চিম মহল্লায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) জুমআর নামাজের পর পরিচালিত এ অভিযানে মাদক কারবারির ব্যবহৃত মদের চালান উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মদগুলো পুরান লাউড় পশ্চিম মহল্লার উসমান গণি সাহেবের পরিত্যক্ত বাড়ি থেকে জব্দ করা হয়। উসমান গণির পরিবার বর্তমানে সুনামগঞ্জ শহরে বসবাস করায় দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত মাদক কারবারি তুহিন আহমদ (পিতা: রনজু) পরিত্যক্ত বাড়িটিকে মদ সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয়দের দাবি, তুহিন আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সেই কার্যক্রম বন্ধ করেননি।

অভিযানের খবর পেয়ে তুহিন আহমদ পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত বিদেশি মদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা এবং পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পরিত্যক্ত বাড়িগুলো যেন অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১০

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১১

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১২

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৩

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৪

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৫

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

১৬

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

১৭

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

১৮

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

২০