ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নবীন টিআরসি সদস্যদের - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নবীন টিআরসি সদস্যদের

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সদস্যদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সফল প্রশিক্ষণ ও পেশাগত জীবনের জন্য শুভকামনা জানানো হয়।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সদস্যদের বরণ ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নবীন সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে তাদের স্বাগত জানান। তিনি নবীন সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা শোনেন এবং দায়িত্বশীল, সৎ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণকাল একজন পুলিশ সদস্যের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় আন্তরিকতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করলে ভবিষ্যতে একজন দক্ষ ও পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি ট্রেনিং সেন্টারে করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণকালীন প্রতিটি নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারাও নবীন টিআরসি সদস্যদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনায় নবীন টিআরসি সদস্যরা জেলা পুলিশের সদস্য হিসেবে তাদের নতুন পথচলার শুভ সূচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০