ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল - আলোর সকাল
মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

পাবনার ভাঙ্গুড়ায় এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর এলাকার লিটনের ছেলে এবং পেশায় দুধ ব্যবসায়ী।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার একটি এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। আদালত পরিচালনাকালে অভিযুক্তকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া থানার এসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান  

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

মুন্সিগঞ্জ পঞ্চসারে জনগণকে ঈদের বার্তা বিএনপি নেতা হাবিবুর রহমান।

দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার

তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক 

তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু

ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু 

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

১০

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১১

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১২

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

১৩

সীমান্ত জনপদ দুর্গাপুরে মানুষের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

১৪

মুন্সীগঞ্জ সদর পঞ্চাসার ইউনিউন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পদে লড়তে চান আপন ভূঁইয়া বার্তা 

১৫

তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে

১৬

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

১৭

জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার

১৮

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১৯

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

২০